Our Bangladesh
বাংগালীরা নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করতে পারছে না।
কিছু কিছু জাতি তাদের অবদানের মাধ্যমে মানব সভ্যতাকে এগিয়ে দিচ্ছে, কিছু কিছু জাতি সভ্যতার সাথে তাল মিলিয়ে চলছে, কিছু কিছু জাতি পেছনে পড়ে আছে, কিছু কিছু জাতি সভ্যতার বিপরিতে চলছে। আমাদের জাতি পেছনে পড়ে আছে, চীন ও ভারত সভ্যতার সাথে তাল মিলিয়ে চলছে; আফগানিস্তান, ইরান, ইয়েমেন সভ্যতার বিপরিতে অবস্হান নিয়েছে।
যেসব জাতি সময়ের সাথে নিজেদের সমস্যাগুলো সমাধান করে, নিজেদের মানুষের সুখশান্তির নিশ্চয়তা দিতে পারে না, তারা সব সময় পেছনে পড়ে যায়, তাদের মানুষ অশান্তিতে থাকে! বাংলাদেশের শিক্ষিত মানুষজন বুঝতে পারছেন যে, আমাদের শিক্ষা ব্যবস্হা নীচু মানের অদক্ষ গ্রেজুয়েট তৈরি করছে, এবং এই অদক্ষ গ্রেজুয়েটরা এক সময় জাতিকে পরিচালনা করে, একই সমস্যাকে আরো কঠিন সমস্যায় পরিণত করছে। জাতির বিরাট অংশ সমস্যা বুঝলেও ইহার সমাধান করার ক্ষমতা কিন্তু জাতির নেই; কারণ, সমস্যা সমাধানের চাবিকাঠি যাদের হাতে, তারা নিজেরাই অদক্ষ।
করোনা আমাদের জাতিকে দারিদ্রতার মাঝে ঠেলে দিয়েছে; ভারত ও আমেরিকাকেও সমস্যার মাঝে নিয়ে গেছে; এই ৩ জাতির মাঝে, কোন জাতিটি সবার আগে বেরিয়ে আসবে, কোনটি মোটামুটি বের হতে পারবে না? ইহা থেকে বের হতে না পারলে, জাতির অশান্তি বাড়বে, এটা কিন্তু নিশ্চিত।
Our Bangladesh
আমেরিকা ১৯৩৫ সালে "সোস্যাল সিকিউরিট এ্যাক্ট" নামে একটি আইন প্রনয়ন করে; সেই আইনটি "আন-এমপ্লয়মেন্ট সিষ্টেম"এর জন্ম দেয়। এই সিষ্টেম, চাকুরীরত মানুষের বেতনের থেকে সামান্য পরিমাণ প্রিমিয়াম কেটে নিয়ে ইহাকে বিনিয়োগ করে, মানুষ চাকুরী হারালে, সেই বিনিয়োগ থেকে মানুষকে ৬ মাস বা তার চেয়ে বেশী সময় সাহায্য করে ও নতুন চাকুরী খুঁজে পেতে সাহায্য করে।
আমাদের স্বাধীনতার পর ৫০ বছর কেটে গেছে, আমাদের পার্লামেন্ট এই আইনটি পাশ করতে পারেনি; কেন পারেনি, আপনার কোন ধারণা? আমাদেরর জাতি কেন অন্য উন্নত জাতিকে বুঝতে পারছে না? নিজেরা সমাধান না জানলে, অসুবিধা নেই, এসব সমস্যার সমাধান করা আছে, দরকার শুধু সেগুলোকে অনুসরণ করা। অনুসরণ না করতে পারলে অবশ্যই পেছনে পড়তে হবে; আমাদের বেলায়, সেটা প্রতিদিনই ঘটছে, জাতি নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করতে পারছে না।
Our Bangladesh
সংসদ সদস্য এমন কী জনহীনকর কাজ করেন যার কারনে ঢাকার মত জায়গায় তাদের একটা দান করতে হবে!! দুনিয়ার উন্নত কোন দেশে সংসদ সদস্যরা জনগনের ট্যাক্সের টাকায় উন্নয়ন করা জমি পান!!!
বাংলাদেশে সংসদ সদস্য হওয়া একটা "পেশা"। ফ্রি ট্যাক্সে গাড়ি, বাড়ি, জমি, ড্রাইভার, চাকর!! জনগনের সেবার নাম করে এই পেশায় একবার সুযোগ পেলেই আংগুল ফুলে কলা গাছ!!!! এটাই কি আমরা দেখতে চেয়েছিলাম।
বাংলাদেশে একটা চরম অসাধারন ব্যাপার হলো রক্ত দেয় সাধারনেরা আর সকল সুবিধা ভোগ করে এই ভদ্রতার খোলসে থাক অসভ্যরা। আমেরিকা, কানাডায়ও সংসদ সদস্যেরা মানুষের ট্যাক্সের টাকা থেকে বেতন পেয়ে থাকে; কিন্তু তারা কাজ করে বেতনটা নেয়; আমাদেরগুলো কাজ না করে বেতন নেয়। বেশ কিছু বাংগালী মিলে '৭৫'এর সৃষ্টি করেছিলো, সেটা আমাদের জাতীয় জীবনের অংশ হয়ে গেছে।
Our Bangladesh
১. মান্ধাতা আমলের শিক্ষা ব্যবস্থা।
২. ব্যাঙের ছাতার মতো অলিতে-গলিতে গড়ে ওঠা ইঞ্জিনিয়ারিং কলেজ ও বি-স্কুল।
৩. যেখানে দ্বিতীয়-তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়োগ।
৪. শিল্পের চাহিদা অনুযায়ী পঠন-পাঠনের ব্যবস্থা না থাকা।
৫. ফলস্বরূপ উচ্চশিক্ষা নেওয়ার পর কর্মপ্রার্থীদের কাজের বাজারের উপযোগী যোগ্যতা না থাকা।
৬.সরকারি স্তরে উদাসীনতা অর্থাৎ নতুন নতুন কর্মক্ষেত্রকে সঠিকভাবে উদ্ভাবন করার অক্ষমতা।
৭. কর্মক্ষেত্রে উচ্চতর প্রযুক্তির ব্যবহার বা মেশিন-লার্নিং।
৮. চাহিদার তুলনায় কর্মপ্রার্থীর যোগান বেড়ে যাওয়া ফলস্বরূপ অর্থনীতির চাহিদা মেনে কাজের সঠিক মূল্য না পাওয়া।
৯. বাজারকে সঠিকভাবে উপযোগী না করে চড়া হারে কর বসানো।
১০. অতিরিক্ত কৃষি নির্ভরতা।
১১. বাজারের চাহিদা পড়ে যাওয়া।
১২. সরকারি তরফে চরম ঔদাসিন্যে কর্ম সংক্রান্ত সঠিক তথ্য না প্রকাশ পাওয়া
১৩. ব্যবসা তৈরীতে লালফিতের ফাঁস
১৪. দূর্নীতিপরায়ণ প্রশাসন।
১৫. ব্যাঙ্কগুলোতে দূর্নীতি ও জালিয়াতি হেতু ছোট ব্যবসায়ীদের ঋণ পেতে সমস্যা ইত্যাদি।
আমরা সমস্যা তৈরি করবো, সমাধানের জন্য যাবো জাপান, সুইডেন, চীনের কাছে; ইহাই চলে আসছে। আমাদের দেশের সোস্যাল সিকিউরিটি না থাকলেও রাস্ট্রীয় দুর্নীতির রক্ষাকবচ আছে শতভাগ। আসলে আমরা জানি না,আমাদের সমস্যা কি।সমস্যার মুলে না যেয়ে আমরা অদরকারী কাজ নিয়ে ব্যস্ত থাকি।প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেই টাকা নিয়ে কতো যে নয় ছয় হয় এবং নিজের বেতনের একটা অংশ তারা জমা রাত্রে ,সেই টাকা তোলতে গিয়ে হাজারো লোক নাকানি চুবানি খায়।সমস্যা বুঝার মতো মগজই নেই; অনেক জ্ঞানী বাংগালী জানেন না যে, আমাদের টিকা কেনার টাকা ছিলো ও কেনটা উচিত ছিলো। বাঙালী সমস্যা বুঝে কম;সমস্যা বুঝলেও সমাধান না করে নিজের লাভ-ক্ষতি ইডিট করে। স্বাধীনতার পঞ্চাশ বছরে যে দলই ক্ষমতায় গিয়েছে তারাই পার করেছে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সাইজ করার মধ্য দিয়ে - জাতির সমস্যা সমাধানের সময় কই ছিল এদের ?
*********************
page
seo
blog
blogger
blogspot
Book
news
learn
press
media
find out
Literary Agents
literature
religion
economics
politics
world
bengali
bangladesh
dhaka
Current affairs
current world
Our Bangladesh
Bangladesh
0 Comments